শেকৃবি’তে "Motivational Workshop on Accreditation in Higher Education" শীষক কর্মশালা

স্মারক নং: শেকৃবি/জনঃ/২৫/০৮৭                                                                                                              তারিখ: ২৪-০৬-২০২৫ ইং

প্রেস রিলিজ

শেকৃবি’তে "Motivational Workshop on Accreditation in Higher Education" শীষক কর্মশালা

২৪ জুন ২০২৫ মঙ্গলবার সকাল ৯:০০ টায় বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল এর উদ্যোগে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের চতুর্থ তলার কনফারেন্স কক্ষে "Motivational Workshop on Accreditation in Higher Education" বিষয়ক কর্মশালার আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মৃত্তিকা বিজ্ঞান বিভাগের অধ্যাপক এটিএম শামসুজ্জোহা। 

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় আইকিউএসি এর পরিচালক অধ্যাপক ড. মোঃ রজ্জব আলী ও বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল এর পরিচালক অধ্যাপক নাসির উদ্দিন আহম্মেদ। কর্মশালার মূল প্রবদ্ধ উপস্থাপন করেন বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের পূর্ণকালীন সদস্য প্রফেসর ড. এস,এম কবীর।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল লতিফ। তিনি তাঁর বক্তব্যে বলেন আমাদের স্বীকৃতি অতিব জরুরী। সকলকে সর্বাত্নক পরিশ্রম করে বিশ্ববিদ্যালয়ের সকল অ্যাক্রেডিটেশন পরিমাপক সূচককে উন্নত করে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের স্বীকৃতি লিস্টে শেরেবাংংলা কৃষি বিশ্ববিদ্যালয়কে অন্তর্ভুক্ত করার আহবান জানান।  

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেকৃবি’র ট্রেজারার অধ্যাপক মুহাম্মদ আবুল বাশার। কর্মশালায় উপস্থিত ছিলেন এগ্রিবিজনেস ম্যানেজমেন্ট অনুষদ ডিন প্রফেসর মোঃ জাকির হোসেন, অর্থ ও হিসাব শাখার পরিচালক অধ্যাপক ড. এ. কে. এম রুহুল আমিন, পরিচালক পরিকল্পনা উন্নয়ন ও ওয়ার্কস অধ্যাপক ড. মোঃ ছরোয়ার হোসেন, পোস্ট গ্রাজুয়েট স্টাডিজ এর ডিন প্রফেসর ড. এম. সালাউদ্দিন মাহমুদ চৌধুরী, পরিচালক সাউরেস ড. এফ. এম. আমিনুজ্জামান, সকল হলের প্রভোস্ট বৃন্দ এবং সকল বিভাগের চেয়ারম্যান, সিনিয়র শিক্ষক ও কর্মকর্তা বৃন্দ।

(মোঃ নজরুল ইসলাম)
জনসংযোগ কর্মকর্তা
জনসংযোগ ও প্রকাশনা দপ্তর, শেকৃবি, ঢাকা
মোবাইল: ০১৫৫৭-২৭৭১৭১

Share: