মাইলস্টোনের মর্মান্তিক বিমান দুর্ঘটনায় শেকৃবি ভিসির শোক প্রকাশ

স্মারক নং: শেকৃবি/জনঃ/২৫/১০১,                                                                                                                 তারিখ: ২৩-০৭-২০২৫ ইং

শোকবার্তা

মাইলস্টোনের মর্মান্তিক বিমান দুর্ঘটনায় শেকৃবি ভিসির শোক প্রকাশ

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল এন্ড কলেজ চত্বরে গত ২১ জুলাই ২০২৫ সংঘটিত হৃদয়বিদারক বিমান দুর্ঘটনায় শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীসহ বহু প্রাণহানির ঘটনায় গভীরভাবে শোক প্রকাশ করেছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল লতিফ।

 এই মর্মান্তিক দুর্ঘটনায় নিহত সকলের অকাল মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। তাদের আত্মার মাগফেরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি পাশাপাশি যারা আহত হয়েছেন তাদের দ্রুত সুস্থতা কামনা করছি। এই দুঃসময় আমরা নিহতদের পরিবারবর্গের পাশে আছি। মহান সৃষ্টিকর্তা যেন তাদের এই বেদনা সহ্য করার শক্তি দান করেন, এই প্রার্থনা করছি। একই সঙ্গে এই দুর্ঘটনা যেন আমাদের আরও সচেতন করে এবং ভবিষ্যতে এই ধরনের দুঃখজনক ঘটনার পুনরাবৃত্তি রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি।

মাইলস্টোন পরিবারের পাশে থেকে প্রয়োজনীয় মানসিক সহায়তা ও সহযোগিতার হাত বাড়িয়ে দিতে প্রতিষ্ঠানটি প্রস্তুত রয়েছে।
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আশা প্রকাশ করছে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে এই ঘটনার প্রকৃত কারণ উদঘাটন করবে এবং প্রয়োজনীয় প্রতিকার মূলক ব্যবস্থা গ্রহণ করবে, যাতে ভবিষ্যতে আর কোন পরিবারকে এমন কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে না হয়।

স্বাক্ষরিত/-

(মোঃ নজরুল ইসলাম)
জনসংযোগ কর্মকর্তা
জনসংযোগ ও প্রকাশনা দপ্তর, শেকৃবি, ঢাকা
মোবাইল: ০১৫৫৭-২৭৭১৭১

Share: