শেকৃবি’তে
“বাংলাদেশের নদী ও উপকূলীয় অঞ্চলের পানিতে মাইক্রো-দূষক (কীটনাশক, ওষুধ এবং PFAS) শনাক্তকরণ ও বিশ্লেষণ” শীর্ষক আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত
সকাল ৯:৩০ টায় শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি ভবনের (৬ষ্ঠ তলা) কনফারেন্স রুমে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় রিসার্চ সিস্টেম (সাউরেস) কর্তৃক "বাংলাদেশের নদী ও উপকূলীয় অঞ্চলের পানিতে মাইক্রো-দূষক (কীটনাশক, ওষুধ এবং PFAS) শনাক্তকরণ ও বিশ্লেষণ " শীর্ষক এক আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হয়।
এই সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেছেন ড. ইয়ারকার ফিক, সহযোগী অধ্যাপক, রসায়ন বিভাগ, উমিয়া বিশ্ববিদ্যালয়, সুইডেন। এছাড়া সেমিনারে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় কৃষি রসায়ন বিভাগের সিনিয়র শিক্ষকবৃন্দ প্রফেসর ড. আরিফুল ইসলাম, ড. তাজুল ইসলাম, ড. সিরাজুল ইসলাম, ড. আব্দুল কাইউম, নদী ও উপকূলীয় অঞ্চলের পানিতে মাইক্রো দূষকের উপস্থিতি নির্ণয়ের বিভিন্ন দিক তুলে ধরেন। সাউরেস এর পরিচালক প্রফেসর ড. এফ এম আমনিুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মো. আব্দুল লতিফ । ড. মো. তাজুল ইসলাম চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপ-উপার্চায প্রফেসর ড. মো. বেলাল হোসেন, ট্রেজারার প্রফেসর আবুল বাশার এবং নিরাপদ খাদ্য অধিদপ্তরের চেয়ারম্যান জনাব মো. জাকারিয়া। সাংবাদিক ফাইজুল সিদ্দিকীর উপস্থাপনায় সেমিনারে বাংলাদেশের নদী উপকুলের মাইক্রোদূষক নিয়ে গবেষণার বিষয়ে একটি প্রামাণ্যচিত্র দেখানো হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি প্রফেসর ড. মো. আব্দুল লতিফ তার বক্তব্যে এ ধরনের গবেষণা কার্যক্রম এগিয়ে নেয়ার জন্য শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের গবেষক ও ড. ইয়ারকার ফিককে ধন্যবাদ জানান। একই সাথে এ ধরনের গবেষণা কার্যক্রম যেন থেমে না থাকে সেজন্য সকল প্রকার সহযোগিতা করবেন বলে আশ্বস্ত করেন।
ধন্যবাদান্তে
স্বাক্ষরিত/-
মো. নজরুল ইসলাম
জনসংযোগ কর্মকর্তা
জনসংযোগ ও প্রকাশনা দপ্তর
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, ঢাকা-১২০৭
মোবাইল: ০১৫৫৭-২৭৭১৭১